ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল Logo ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী Logo সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক ও ছাত্রপরিষদ

প্রতিনিধির নাম :

বান্দরবান প্রতিনিধি:  খাগড়াছড়িতে তিন বাঙালি অপহরণ ও সজীব হত্যার প্রতিবাদে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএসকে নিষিদ্ধ করার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পাবর্ত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ। আজ মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে। পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ছাত্র নেতা হোসনে মোবারক ও সফিকুর রহমানসহ বান্দরবান জেলা পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে নেতারা বলেন, আমরা বান্দরবানে যারা বসবাস করছি, এখানকার পাহাড়ি বাঙালি সকলের রক্তই পবিত্র। তবে কিছু সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী কর্মকা-ের কারণে আজ পাহাড়ের মানুষ অশান্তিতে রয়েছে। এ সময় তারা বলেন, পাহাড়ে বসবাসকারী পাহাড়িদের কখনোই আদিবাসী বলা যাবে না। তারা বলেন, এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন রয়েছে।

যদি কেউ আদিবাসী বলে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও বলেন তারা। এ সময় তারা অনতিবিলম্বে খাগড়াছড়িতে তিন বাঙালি অপহরণ ও সজীব হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএসকে নিষিদ্ধ করার কথা বলেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার এ হরতাল ডাক দেয় পাহাড়ের দ্ইু সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এরই প্রেক্ষিতে বান্দরবানে হরতাল পালন না করে মানববন্ধন করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
২৬ বার পঠিত হয়েছে