ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

যশোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

প্রতিনিধির নাম :

যশোরের অভয়নগর উপজেলার বাগদাহে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তারা সন্ত্রাসী ও মাদক কারবারের সাথে জড়িত ছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা নামক স্থানে এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন অভয়নগরের নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম, একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান ও আব্দুস সাত্তারের ছেলে মিলন।

অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া বলেন, শনিবার সকালে র‌্যাব সদস্যরা তিনটি মরদেহ অভয়নগর পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ তিনটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
২৭ বার পঠিত হয়েছে