1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

সুস্থধারার রাজনীতি ও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা হাতিয়া উপজেলায় পৌঁছে দেয়ার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ: মাহমুদ আলী রাতুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

 

সাইফুল ইসলাম: হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আলী রাতুল যিনি হাতিয়াকে নিয়ে স্বপ্নকে স্বপ্নের জায়গায় না রেখে স্বপ্ন গুলোকে বাস্তব রুপ দেয়ার জন্য দৃঢ়ভাবে অঙ্গিকার বদ্ধ। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ সব কথা ব্যক্ত করেন।
হাতিয়ার যাবতীয় বিষয় নিয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম এর প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জাকের হোসেন ও জনাব মাহমুদ আলী রাতুলের প্রশ্নোত্তর পর্বঃ- প্রশ্ন ১। আপনার রাজনৈতিক জীবনে পদার্পন ও অনুপ্রেরণা মুল উৎস কি ছিল?
উত্তরঃ আমার বড় ভাই শহীদ মোস্তাফা আলী দুলাল বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন। মহান মুক্তিযুদ্ধের হাতিয়া অঞ্চলের সংগঠক মোস্তফা আলী দুলাল দেশের জন্য প্রাণ দিয়েছেন। বৃহত্তর হাতিয়ার মাটি ও হাতিয়ার মানুষের প্রতি তার অকৃত্রিম ভালবাসা ও মানুষদের ঘিরে তিনি যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন গুলো তিনি আমার সাথে আলোচনা করতেন। তিনি শহীদ হওয়ার পর আমাদের পরিবারের আকাঙ্খা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে ও আমার শহীদ মুক্তি যোদ্ধাভাইয়ের স্বপ্নের হাতিয়া হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো।
প্রশ্ন ২। হাতিয়ার বর্তমান রাজনৈতিক অংগনে সহিংসতা ও আওয়ামীলীগের মুলধারার সুস্থ রাজনীতি চর্চার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সমূহ কিকি বলে আপনি মনে করছেন?
উত্তরঃ আমি সব সময়ই সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করি। হাতিয়ায় ব্যক্তি কেন্দ্রীক রাজনীতির কারনে দলীয় রাজনৈতিক আদর্শ গুলো ধীরে ধীরে সুস্থ ধারা হতে পথভ্রষ্ট হয়ে মূল ধারার চর্চাগুলো থেকে বিচ্যুত হয়ে পড়েছে। সুস্থধারার রাজনৈতিক চর্চা না থাকার কারণে সন্ত্রাস চাঁদবাজ, ভূমি দস্যু, জল দুস্যু ইত্যাদি সামাজিক ও রাষ্ট্রীয় বিশৃংখলার সৃষ্টি হয়। আমি বৃহত্তর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের আওয়ামী লীগের মুল ধারার রাজনৈতিক আদর্শ ও চর্চার জন্য কাজ করে যাচ্ছি। যার ফলশ্রæতিতে আজ হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। কিন্তু বিগত চার বছর আপনারা দেখেছেন হাতিয়ায় বঙ্গবন্ধুর আদর্শচ্যুত ব্যক্তির নেতৃত্বের জন্য আজ হাতিয়ার ৭ লক্ষ্য মানুষ প্রতিনিয়ত যাবতীয় হত্যা, খুন, গুম, জলদস্যু, ভুমি-দস্যু চাঁদাবাজ ও যাবতীয় সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ। এই সব সমস্যা থেকে উত্তোরণের জন্য বৃহত্তর হাতিয়ার মানুষ এখন যোগ্য নেতৃত্ব চায়।
প্রশ্নঃ ৩। বর্তমানে বৃহত্তর হাতিয়ার জনগণের প্রধান সমস্যাগুলোর ব্যাপারে আপনার অভিমত কি?
উত্তর ঃ হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে ৭ লক্ষ মানুষের বসবাস। এই মানুষগুলো রাষ্ট্রীয় বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত। আপনি জানেন হাতিয়ার প্রধান সমস্যা গুলো হলো নদী-ভাঙ্গন, বিদ্যুত হীনতা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার অভাব, নিরাপদ ও উন্নত যাতায়াত ব্যাবস্থা, জল দস্যু ও ভূমি দস্যুর আধিপত্য বিস্তার ও অত্যাচার।
প্রশ্ন ৪। পূর্বের চেয়ে অনেক বেশী দরে হাতিয়ার ঘাট গুলো নিলাম দেয়ার কারণে নদীপথে জনগণের যাতায়াতের উপরে কোন ধরনের প্রভাব পড়বে কিনা ?
উত্তরঃ আপনারা অবগত আছেন হাতিয়ার একমাত্র যাতায়াত ব্যাবস্থা হলো নদী পথ। নলচিরা ঘাটে পল্টুন না থাকা সত্বেও যাত্রীদের কাছ থেকে পল্টুনের নামে ইজারা প্রাপ্তরা টাকা আদায় করে থাকেন। বাংলাদেশের অন্যান্য সকল নৌরুটের চেয়েও হাতিয়ার জনগণকে অধিক ভাড়া গুনতে হয়। আপনারা জানেন হাতিয়ার সরকারী সী-ট্রাক দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীদের বল প্রয়োগপূর্বক ট্রলার ও স্পীডে বোট এ করে জীবনের ঝুঁকি নিয়ে দুই থেকে তিন গুন বেশী ভাড়ায় নদী পারাপার হতে হয়।
প্রশ্ন ৫। বর্তমান সরকারের আমলে রেকর্ড সংখ্যক বিদ্যুতের উৎপাদনের বিপ্লব ঘটলেও হাতিয়ার জনগন এই সেবা কতটুকু পাচ্ছেন বলে আপনি মনে করেন ?
উত্তরঃ বর্তমানে হাতিয়া উপজেলা পরিষদের আশে-পাশে সরকারী ভাবে জেনারেটর পদ্ধতিতে বিদ্যুতের কিছু ব্যবস্তা করলেও তা জনগণের প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এখনো সব জায়গাতে বিদ্যুতের সুবিধা পাচ্ছেন না। হাতিয়ার ৯০% মানুষই এই বিদ্যুত সুবিধা হতে এখনো বঞ্চিত।
প্রশ্নঃ ৬। সাম্প্রতিক সময়ে হাতিয়ায় ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় নির্মম হত্যাকন্ড গুলো নিয়ে আপনার মতামত ও অভিব্যক্তি কি?
উত্তরঃ বিগত চার বছরে হাতিয়ায় যে সকল রাজনৈতিক সহিংসতা ও পরিস্থিতি উত্তপ্ত করণের পিছনে কারা জড়িত এবং এর দায়ভার কাদের উপর, তা সরকারের উপর মহল প্রশাসন ও সাংবাদিক সহ সকলেই অবগত আছেন। এই সকল মামলার আসামীরা প্রকাশ্যে দ্বিবালোকে প্রভাবশালীদের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছেন ও নিত্যনতুন অপকর্ম করে যাচ্ছেন। যার বড় উদাহরণ হলো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রিয়াজ, নুরু, আশরাফ, মুরাদ ও ছোট্ট শিশু নীরব সহ এই হত্যাকান্ড গুলো।
প্রশ্ন ৭। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দলের মনোনয়নের ব্যাপারে আপনি কত টুকু আশাবাদী ?
উত্তর ঃ প্রতীক বরাদ্ধ এবং প্রার্থীর চুড়ান্ত পর্যায়ে দলীয় ভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার বিষয়টি সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে। আজ হাতিয়া বাসী যেকোন ধরনের অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিগত দিনে যারা শান্ত হাতিয়াকে অশান্তির দিকে ঠেলে দিয়েছেন এবং জনগনের জানমালের নিরাপত্তার জন্য নতুন নতুন হুমকির সৃষ্টি করেছেন সেই সকল অপশক্তি নির্মুলের ব্যাপারে জনগন ঐক্যবদ্ধ হয়ে আছে। হাতিয়া বাসীর দাবী জননেত্রী তাদের পছন্দের প্রার্থকেই মনোনয়ন দিবেন।
প্রশ্ন ৮। বৃহত্তর হাতিয়ার মাটি ও মানুষের জন্য আপনার পরিকল্পনা গুলো কিকি?
উত্তর ঃ বৃহত্তর হাতিয়ার মানুষের জন্য আমি যে সব পরিকল্পনা মনে রেখেছি তা হলো নদী-ভাঙ্গন রোধ, বিদ্যুতের স্থায়ী সমাধান, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করণ ও সরকারীভাবে এয়ার এম্বুলেন্স এর ব্যাবস্থা করা, সড়ক পথ ও যাতায়াত ব্যাবস্থার উন্নয়ন নিশ্চিত করণ, কর্মসংস্থান সৃষ্টি, নদীপথে নিরাপদ যাতায়াত এর ব্যাবস্থা, পর্যটন শিল্পের উন্নতি সাধন, এতিম শিশু সদন, শিক্ষার মান উন্নয়ন ও নিশ্চিত করণ, সন্ত্রাস দমন ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করা, মাদকের সম্পূর্ণ ভাবে নির্মূল করা, ডিজিটাল আইল্যান্ড রূপান্তর, সবুজ বনায়ন, নারীর ক্ষমতায়ন, কোল্ড ষ্টোরেজ সাধারণ গুদাম ও মৃৎশিল্পের পুনরুত্থান, গণ কবর ও ঈগগাহ নির্মান, মসজিদ মাদরাসা নির্মাণ ইত্যাদি জনকল্যাণ মুলক অতিগুরুত্ব পূর্ণ কাজ গুলো পরিপূর্ণভাবে নিশ্চিত করা।
পরিশেষে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার আজকের এই সাক্ষাৎকারের ব্যাপারে আপনার অভিমত কি?
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক সহ সকল সাংবাদিকদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews