ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

লুঝনিকিতে হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ

প্রতিনিধির নাম :

বিশ্বকাপ সামনে রেখে সেজে উঠেছে রাশিয়া। দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্টেডিয়ামগুলো। রাশিয়ার মোট ১২টি ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। টুর্নামেন্টে মোট অনুষ্ঠিত হবে ৬৫টি ম্যাচ। এর মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ সহ অনুষ্ঠিত হবে সাতটি ম্যাচ। আসুন আজ এই ভেন্যু সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।

লুঝনিকি স্টেডিয়াম রাশিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম। আর ইউরোপের অন্যতম সেরা স্টেডিয়াম। ১৯৫৬ সালের ৩১ জুলাই এই ভেন্যুটি চালু হয়। বিশ্বকাপ উপলক্ষ্যে এই ভেন্যুতে চার বছর ধরে সংস্কার কাজ করা করা হয়েছে। নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে স্টেডিয়ামে। দর্শক ধারণক্ষমতা ৭৮ হাজার থেকে বাড়িয়ে ৮১ হাজার করা হয়েছে।

১৯৫০ ও ১৯৬০ এর দশকে যখন এই স্টেডিয়ামকে লেনিন সেন্ট্রাল স্টেডিয়াম বলা হতো তখন এখানে এক লক্ষ দর্শক বসে সোভিয়েত ইউনিয়নের ম্যাচ উপভোগ করতো। লুঝনিকি স্টেডিয়ামের পাশ দিয়ে বয়ে গেছে মস্কভা নদী। এই জায়গাটি এখন বিনোদনের অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

১৯৮০ সালের সামার অলিম্পিকে প্রধান ভেন্যু ছিল লুঝনিকি। এই ভেন্যুতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৯ সালে এখানে উয়েফা কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ২০১৩ সালে এখানে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ।

এবারের বিশ্বকাপে এখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। গ্রুপ ‘এফ’ এর জার্মানি ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে। গ্রুপ ‘বি’র ম্যাচে এখানে মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। গ্রুপ ‘সি’র ম্যাচে এখানে মুখোমুখি হবে ডেনমার্ক ও ফ্রান্স। এরপর এখানে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ, সেমিফাইনালের একটি ম্যাচ ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
২২ বার পঠিত হয়েছে