ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

এক নজরে আইপিএলে কে কী পুরস্কার পেলেন

প্রতিনিধির নাম :

পর্দা নামল আইপিএলের ১১তম আসরের। গতকাল ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে চেন্নাইয়ের এটি তৃতীয় শিরোপা। রবিবার ফাইনাল ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান শেন ওয়াটসন।

এবারের আসরে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৭ ম্যাচ খেলে ৭৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। তাই অরেঞ্জ ক্যাপও উঠেছে তার মাথায়। আর সেরা উইকেটশিকারি বোলার কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার অ্যান্ড্রু টাই। ১৪ ম্যাচ খেলে ২৪টি উইকেট শিকার করেছেন তিনি। তাই পার্পল ক্যাপ জিতেছেন তিনি।

টুর্নামেন্টে দ্বিতীয় রান সংগ্রহকারী ব্যাটসম্যান দিল্লি ডেয়ারডেভিলসের ২০ বছর বয়সী ক্রিকেটার রিশাব পান্ত। তার দল লিগ পর্ব থেকেই বাদ পড়ে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি উজ্জ্বল ছিলেন। ১৪ ম্যাচ খেলে তিনি একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৮৪ রান। তিনি এবারের আসরের এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। এজন্য তিনি পুরস্কার হিসাবে পেয়েছেন দশ লাখ রুপি। তাছাড়া তিনি পেয়েছেন মোস্ট স্টাইলিশ প্লেয়ারের পুরস্কার।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনিল নারিন পেয়েছেন এবারের আসরের বেস্ট স্ট্রাইক রেটের পুরস্কার। ১৬ ম্যাচে ১৮৯.৮৯ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৫৭ রান। তাছাড়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হয়েছেন তিনি। আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।

এক নজরে আইপিএলে কে কী পুরস্কার পেলেন

ম্যান অব দ্য ম্যাচ:  শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)

এবারের মৌসুমের সেরা আইপিএল ভেন্যু: ইডেন গার্ডেন্স কলকাতা

সাতটিরও কম ম্যাচ হয়েছে এমন ভেন্যুর মধ্যে সেরা ভেন্যু: মোহালি

এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার: রিশাব পান্ত (দিল্লি ডেয়ারডেভিলস)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মুম্বাই ইন্ডিয়ান্স

বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ড: ট্রেন্ট বোল্ট (দিল্লি ডেয়ারডেভিলস)

সিজন্স বেস্ট স্ট্রাইক রেট: সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স)

সিজন্স মোস্ট স্টাইলিশ প্লেয়ার: রিশাব পান্ত (দিল্লি ডেয়ারডেভিলস)

মোস্ট ইনোভেটিভ থিংকিং অ্যাওয়ার্ড: মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)

পার্পল ক্যাপ (সেরা উইকেটশিকারি বোলার): অ্যান্ড্রু টাই (কিংস ইলেভেন পাঞ্জাব)

অরেঞ্জ ক্যাপ (সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান): কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দ্রাবাদ)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনিল নারিন (কলকাতা নাইট রাইডার্স)

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে