ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা ॥ জামালপুরের সরিষাবাড়ির দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম ঠান্ডুসহ ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৯ মে বেলা ১১টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।
ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, সময়
টিভির জেলা সংবাদদাতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হান্নান দেওয়ানী, ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (ফটো জার্নালিস্ট), প্রচার সম্পাদক ছামিউল ইসলাম (সংবাদ), শাহীন আলম (যায়যায়দিন), এবি সবুজ (আজকের প্রভাত), মোমিনুল ইসলাম (পল্লীকণ্ঠ প্রতিদিন) প্রমুখ। সভায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানোনো হয়।

উল্লেখ্য, ২৭ মে সরিষাবাড়িতে ৪০টি প্রাইমারী স্কুলের নৈশপ্রহরী কাম পিয়ন পদে নিয়োগ চলছিল। সাংবাদিক জহুরুল নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। ইউএনও’র অফিসে নিয়োগ পরিক্ষা চলাকালে যুবলীগ সভাপতি আশরাফুল ও তার ক্যাডাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগের অজুহাতে সাংবাদিককে ইউএনও’র সামনে থেকে টেনে হেচড়ে মারধর করে। এসময় অন্যান্য সাংবাদিকরা আসলে তাদেরও মারধর করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
২০ বার পঠিত হয়েছে