ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী চায় জাপা

প্রতিনিধির নাম :

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী চায় মহানগর জাতীয় পার্টি (জাপা)। প্রাথমিকভাবে পার্টির নেতাকর্মীরা মহানগর জাপার সহ-সভাপতি ও জাতীয় যুব সংহতির মহানগর সভাপতি ওয়াসিউর রহমান দোলনকে প্রার্থী হিসেবে পছন্দ করেছেন।

তাকে জাপার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় জরুরি সভা করে পার্টির মহানগর কমিটির নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর জাপার সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। এতে ওয়াসিউর রহমান দোলন ছাড়াও মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন এবং পার্টির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাপা নেতা খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম জানান, রাসিকে জাপার প্রার্থী দেয়া হবে কি না তা কেন্দ্র থেকে জানানো হয়। প্রার্থী পছন্দ করতে কোনো নির্দেশনাও আসেনি। তবে মহানগর কমিটি চাইছে, এই সিটিতে ভোট করুক জাপার কোনো নেতা। তাই তারা প্রাথমিকভাবে দোললকে পছন্দ করেছেন। গতরাতের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রার্থী দেয়া না দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পার্টির চেয়ারম্যান।

সম্প্রতি খুলনা সিটির নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত হারিয়েছেন জাপার প্রার্থী এসএম মুশফিকুর রহমান। ভোটের পর পার্টির চেয়ারম্যান তাকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এ অবস্থায় রাজশাহীতে জাপার প্রার্থী দেয়া হবে কি না জানতে চাইলে ডালিম বলেন, একটা সময় রাজশাহীতে জাতীয় পার্টির অবস্থা খারাপ ছিল। এখন অনেক ভালো। প্রার্থী না দেয়ার কোনো কারণ নেই।

খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, আগামী শুক্রবার মহানগর জাপার কর্মীসভা অনুষ্ঠিত হবে। এরপরই বিষয়টি চূড়ান্ত হবে। তারপর দোলনকে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পার্টির চেয়ারম্যানের কাছে প্রস্তাব পাঠানো হবে। রাজশাহীতে জাপার নেতা মেয়র প্রার্থী হলে ফলাফল ভাল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
১৮ বার পঠিত হয়েছে