ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

বিআরটিসির ডিপোতে আগুন: তদন্তের নির্দেশ কাদেরের বিআরটিসির ডিপোতে আগুন: তদন্তের নির্দেশ কাদেরের

প্রতিনিধির নাম :

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। কমিটি যেন তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয় সেই নির্দেশও দেন সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএর কার্যালয়ে তিনি এই নির্দেশ দেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করছেন সেতুমন্ত্রী।

গতকাল গভীর রাতে নিকুঞ্জ এলাকায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস।

নাশকতা না অন্য কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে কেউ জানাতে পারেনি।

ঘটনার পরপরই সেখানে পরিদর্শনে গিয়ে বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানান।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা দেখা হবে বলে জানান তিনি। ঈদের আগে আগুনে এতগুলো বাস পুড়ে গেলেও যাত্রী পরিবহনে সমস্যা হবে না বলে জানিয়েছিলেন বিআরটিসির চেয়ারম্যান।

সকালে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের সময় সেতুমন্ত্রী আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। বিশ্বাসযোগ্যতা আনতে কমিটিতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পুলিশসহ সংশ্লিষ্টদের রাখার কথা জানান কাদের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
২১ বার পঠিত হয়েছে