ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

নারী এশিয়া কাপ আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রতিনিধির নাম :
নারী এশিয়া কাপ ক্রিকেটে স্বপ্নময় সময় কাটছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। দুর্দান্ত ক্রিকেট খেলে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠার ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল স্বাগতিক মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে ট্রফি জয়ের মঞ্চে খেলা নিশ্চিত করে সালমা খাতুনের দল।
আজ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টি- টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের লিগ পর্বে ভারতকেও সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার কিন্নারা ওভালে আজ বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
এশিয়া কাপে সালমা খাতুন-রুমানা আহমেদের স্বপ্নযাত্রা আজ পূর্ণতা পেতে পারে। ভারতকে হারালেই শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। যদিও এজন্য কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সালমা বাহিনীকে। কারণ লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। বিশ্বকাপের রানার্সআপদের টানা দ্বিতীয়বার হারাতে হলে দল হিসেবে সব বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে ফারজানা-জাহানারা আলমদের।
দক্ষিণ আফ্রিকায় বিপর্যস্ত সফরের পর এশিয়া কাপে জ্বলে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে সালমার দল। পরের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধেও একই ব্যবধানে অনন্য জয় তুলে নেন রুমানারা। শেষ দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড ও মালয়েশিয়াকে অনায়াসে হারিয়ে ফাইনালে উন্নীত হয় বাংলাদেশ নারী দল।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
১০ বার পঠিত হয়েছে