ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে Logo শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন, স্বেচ্ছায় ফিরে দায়িত্ব নেবেন: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং স্বেচ্ছায় ফিরে এসে দায়িত্ব নেবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবিধানের এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ভূমিকা রাখছেন। প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন, স্বেচ্ছায় ফিরবেন এবং দায়িত্ব নেবেন। এখানে সরকারের কিছু করার নেই, সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সরকারের কোনো পরামর্শ নেই।
ভারতের একটি টেলিভিশন চ্যানেল প্রধান বিচারপতির ছুটি নিয়ে সংবাদ প্রচারের বিষয়ে তিনি বলেন, এটা নজরে এসেছে। ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিচ্ছে, এর মধ্যে কিছু উস্কানিমূলক বক্তব্য আছে। আমরা এগুলোর প্রতিকারের চেষ্টা করছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মন্ত্রী বলেন, কোনো নেতা-নেত্রী গ্রেফতারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো দলের নেতা-নেত্রী যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, সরকার নয়, আদালত পয়োয়ানা জারি করেছে, সেই পরোয়ানা বাস্তবায়ন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কি পদ্ধতিতে করবে সেটা তাদের ব্যাপার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
৪৪ বার পঠিত হয়েছে