ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

রাতে শক্তিশালী ক্রোশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে ক্রোশিয়া। দীর্ঘ ২০ বছরের পর শেষ ষোলোর টিকিট পেয়েছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েই নকআউটে পা রেখেছে ক্রোয়াটরা। অপরদিকে ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নক আউট পর্বে পৌঁছেছে ডেনমার্ক।

আসরের শুরু থেকে ছন্দময় ফুটবলারদের দারুণ পারফরম্যান্সের কারণে ডেনমার্কের চেয়ে অনেকটা এগিয়ে মদ্রিচরা। শেষ আটে উঠার লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ঠেকানো খুব কঠিন হবে ডেনমার্কের জন্য। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে নিঝনি নভগোরোদে বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে দুই দল।

ডি গ্রুপের সেরা দল আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিল ক্রোয়েশিয়া। অভিজ্ঞ প্লেমেকার লুকা মদ্রিচের নেতৃত্বে গ্রুপ পর্বে নাইজেরিয়া ও আইসল্যান্ডকেও দারুণ ভাবে হারায় আড্রিয়াটিক সাগরপাড়ের দেশটি।

আর আজ ড্যানিশদের পরাজিত করতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে দলটি। শেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল ক্রোয়েটরা। আর এবার নিজেদের স্বপ্ন ছোঁয়ার আরো কাছে তারা। এই স্বপ্ন ছুঁতে নিজেদের সেরাটা দিয়েই আজ ডেনমার্ককে ঠেকাতে চাইবে ক্রোশিয়া।

রাশিয়ায় এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছে ডেনমার্ক। গ্রুপ পর্বে তারা পেরুকে ১-০ গোলে পরাজিত করেছিল। তাই বলাই যায় ড্যানিশদের থেকে কতখানি এগিয়ে মদ্রিচরা।

এর আগে বিশ্বকাপে কখনও মুখোমুখি হয়নি ডেনমার্ক-ক্রোয়েশিয়া। প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই পর্ব মিলিয়ে মোট পাঁচবার মুখোমুখি দুইদল। যার মধ্যে উভয় দলই দুইবার করে জিতেছে। আর বাকি ম্যাচটিতে ড্র হয়েছে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

ক্রোয়েশিয়া একাদশ- দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ এবং দোমাগোজ ভিদা।

ডেনমার্ক একাদশ: কাসপার স্মাইকেল, সিমন কাজায়ের, আন্দ্রেস ক্রিস্টেনসেন, টমাস ডেলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, মার্টিন ব্রেইদওয়াইট, ম্যাথিয়াস ইয়োর্গেনসেন, হেনরিক ডালসগার্ড, ইয়েন্স স্ট্রিগার, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, পিয়োনে সিস্টো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
১৫ বার পঠিত হয়েছে