ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ইসরাইলের বিরুদ্ধে মেঘ-তুষার ‘চুরির’ অভিযোগ ইরানের!

প্রতিনিধির নাম :

ইহুদিবাদী দেশ ইসরাইলের বিরুদ্ধে এবার মেঘ ও তুষার ‘চুরির’ অভিযোগ করেছে ইরান।

ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, তার দেশ ‘মেঘ ও তুষার’ চুরির শিকার হচ্ছে। খবর দ্যা এক্সপ্রেসের।

তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানি ওই জেনারেল দাবি করেন, তার দেশে যাতে বৃষ্টি না হয় সে জন্য ইসরাইল আবহাওয়া বদলে দিচ্ছে।

তিনি বলেন, ইরানের পরিবর্তিত জলবায়ু বেশ সন্দেহজনক। এই পরিবর্তনের পেছনে বিদেশি হস্তক্ষেপের বিষয়েও সন্দেহ করা হচ্ছে্। ইরানের এক বৈজ্ঞানিক গবেষণার তথ্যে ‘নিশ্চিত হয়ে’ জালালি এ কথা বলছেন বলে তার দাবি।

তবে ওই জরিপে ইরানি ভূখণ্ড বাদে বাকি এলাকাগুলো ঠিকই তুষারে আবৃত বলে দেখা গেছে, জানান তিনি। জালালির এ অভিযোগের ব্যাপারে দ্বিমত করেছেন তারই দেশের আবহাওয়া বিভাগের প্রধান।

২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও খরার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছিলেন।

তিনি বলেন, ইউরোপের দেশগুলো তাদের মহাদেশের ওপরই বৃষ্টি ঝরাতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
২৮ বার পঠিত হয়েছে