ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া Logo পশ্চিম তীরের বসতি প্রকল্প নিয়ে ইসরাইলি দূতকে তলব যুক্তরাজ্যের Logo কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের Logo ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর Logo খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার Logo ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের Logo যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি Logo প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলনে যোগদান Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম :

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ১১জন।

জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হতাহতদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি জানান, আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন।

মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজে যাওয়ার জন্য সবাই একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
১৩১ বার পঠিত হয়েছে