ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

রিয়ালে যেতে চান লেওয়ানডোস্কি

প্রতিনিধির নাম :

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন জার্মানিতে। এবার রবার্ট লেওয়ানডোস্কির ইচ্ছা, জার্মানির বাইরে গিয়ে ইউরোপের অন্য বড় লিগগুলোতে খেলার। তার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নাম লেখানোর জন্য উদগ্রীব হয়ে আছেন পোলিশ ফরোয়ার্ড। কিন্তু তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ তাকে ছাড়তে রাজি নয়।

লেওয়ানডোস্কি বিশ্বাস করেন, মিউনিখে এসে তার জার্মানির অভিযাত্রা শেষ হয়ে গেছে। এখন তিনি বায়ার্ন ছেড়ে যেভাবেই হোক বার্নাব্যুতে নাম লেখাতে চান। রিয়াল মাদ্রিদের কর্মকর্তারাও লেওয়ানডোস্কির এই ইচ্ছার কথা জানেন। রিয়ালও চেষ্টা করছে পোলিশ স্ট্রাইকারকে দলে নেয়ার।

কিন্তু সমস্যা হল বায়ার্ন মিউনিখ। তারা এই মুহূর্তে তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়তে রাজি নয়। ২০২১ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে লেওয়ানডোস্কির। তবে এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ কিছুটা রক্ষণাত্মক নীতিতে পা বাড়াচ্ছে। বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক খারাপের পথে পা বাড়াতে চায় না তারা। ওয়েবসাইট।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
১৭ বার পঠিত হয়েছে