ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

সুন্দরবন থেকে ৪ জলদস্যু আটক, গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধির নাম :

সুন্দরবনের জলদস্যু বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৮।

শনিবার ভোররাতে বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের শাখা খাল এলাকা থেকে গোলাবারুদসহ তাদের আটক করা হয়। আটকদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ছত্তার বাহিনীর সদস্য বাগেরহাটের মোংলা উপজেলার নারিকেলতলা এলাকার আ. গফফার শেখের ছেলে রমি শেখ (২৮), জাকির বাহিনীর সদস্য রামপালের কাঠালী এলাকার ইউনুছ আকন্দের ছেলে এমাদুল আকন্দ (২৭), বড় কাঠালী এলাকার বাবুল খানের ছেলে ইমরান খান (২৮) ও মোংলা উপজেলার সোনাইতলা এলাকার আবু হাসান সরদারের ছেলে হাসমত আলী (৩৭)।

তাদের বিরুদ্ধে র‌্যাব ৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে পাথরঘাটা থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ৪টি মামলা করেছেন।

পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবীর আহম্মেদ জানান, শুক্রবার বিকালে র‌্যাব পাথরঘাটা সংলগ্ন সুন্দরবনের শাখা খাল এলাকায় অভিযানকালে ছত্তার বাহিনীর সদস্য রমি শেখকে আটক করে। পরে তাকে নিয়ে সুন্দরবনে অভিযান চালিয়ে জলদস্যু জাকির বাহিনীর অন্য ৩ সদস্যকে আটক করে।

তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড গুলি, এক নলা বন্দুক একটি, ১২ বোর বন্দুকের ৪ রাউন্ড কার্তুজসহ ৩টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব ৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথঘাটা সংলগ্ন সুন্দরবনের শাখা খাল এলাকায় পৃথকভাবে জলদস্যুদের আস্তানায় অভিযানকালে দুই বাহিনীর ৪ দস্যুকে আটক করা হয়েছে। এ সময় অন্তত আরও ৫ থেকে ৭ জলদস্যু পালিয়ে যায়।

চারজনকে আসামি করে পাথরঘাটা থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ৪টি মামলা করা হয়েছে বলেও তিনি জানান। পালিয়ে যাওয়া দস্যুদের আটকের ব্যাপারেও অভিযান অব্যহত রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
৭ বার পঠিত হয়েছে