ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

তাড়াশে ধর্ষণের পর প্রতিবন্ধী তরুণীকে হত্যা

প্রতিনিধির নাম :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোকসানা খাতুন (২২) নামে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা খাতুন একই এলাকার মৃত তয়জাল প্রামাণিকের মেয়ে।

নিহতের ভাই রেজাউল করিম জানান, এতিম প্রতিবন্ধী বোনটিকে নিয়ে তিনি একা বাড়িতে থাকেন। রাতের খাবার খেয়ে রোকসানা তার ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে হঠাৎ তার চিৎকার শোনা যায়। পরে ঘরে গিয়ে বোনের লাশ পাওয়া যায়।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধর্ষণের পর ছুরিকাঘাতে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
৬ বার পঠিত হয়েছে