ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

মেসির ফেরা নিয়ে আর্জেন্টিনা কোচ যা বললেন

প্রতিনিধির নাম :

কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, তিনি ‘আশাবাদী’ ২০১৯ সালে জাতীয় দলে ফিরবেন লিওনেল মেসি। তার এই আশাবাদের আগে দেশটির ফুটবল প্রধান বলেছিলেন মেসির দলে ফেরা নির্ভর করছে কোচের উপর।

মেসি রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেন। এই প্রসঙ্গে কোচ স্ক্যালোনি অবশ্য বলেছেন, তিনি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। তাকে কথা বলতে হবে আরো একটি কারণে। সেটি হলো ২০১৯ সালেই দক্ষিণ আমেরিকা দেশগুলোর বড় আসর কোপা আমেরিকারও খেলা রয়েছে।

স্ক্যালোনি তাই সুপারস্টার প্রসঙ্গে বলেন, ‘মেসির সঙ্গে আমার প্রায়শই কথা হয় না। তবে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা ২০১৯ সালে তাকে দলে খেলাতে চেষ্টা করতে যাচ্ছি। আমাদের আলোচনা জমে আছে। আমরা আশাবাদী যে এটা সম্ভব হবে। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যেকোনো কোচই তাকে কোচিং করাতে পছন্দ করবেন। আমি তো অন্য যে কারো চাইতে বেশি।’

এর আগে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন মেসি কখনোই জাতীয় দল ছেড়ে যায়নি। তাই কোচ ডাকলেই মেসি প্রস্তুত থাকবেন।

রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল। শেষ পর্যন্ত শিরোপা জয়ী ফ্রান্সের কাছে হেরে দলটির বিদায়ের ঘটনায় ৩০ জুনের পর মেসি আর আর্জেন্টিনা দলের হয়ে খেলেননি। মূলত বার্সেলোনা তারকা নিজে থেকে অনুরোধ করেই সরে দাঁড়ান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
২০ বার পঠিত হয়েছে