ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

আলাদা থাকতে চান ঐশ্বর্য-অভিষেক!

প্রতিনিধির নাম :

বলি মহলে আবারো জোর গুঞ্জন ওঠেছে বচ্চন পরিবার থেকে আলাদা থাকতে চান ঐশ্বর্য-অভিষেক। গুঞ্জনের সূত্রপাত একটি বাংলোকে ঘিরে। মুম্বইয়ে বচ্চন পরিবারের বেশকিছু সম্পত্তি রয়েছে। তার মধ্যে অন্যতম দু’টি বাংলো ‘জলসা’ এবং ‘প্রতীক্ষা’। এ ছাড়া আরো একটি বিলাসবহুল বাংলো আগেই কিনেছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। যার মূল্য নাকি ২১ কোটি টাকা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন ওই বাংলোর ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজ শুরু করবেন ঐশ্বর্য-অভিষেক। সে কারণেই ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু হয়েছে। তা হলে কি ভাঙন ধরল বচ্চন পরিবারে? আরাধ্যাকে নিয়ে কি আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন ঐশ্বর্য-অভিষেক? মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুটে এলাকা নিয়ে তৈরি বচ্চনদের নতুন বাংলো। ২০১৫-তেই এটি কেনেন তারা। তবে এ বার শুরু হবে ভেতরের কাজ। এখানে বচ্চনদের প্রতিবেশী সোনম কাপুর। তবে আলাদা থাকার এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
২৪ বার পঠিত হয়েছে