ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার Logo গাজায় ত্রাণকর্মী হত্যার তদন্ত বন্ধের ইসরাইলি সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ অস্ট্রেলিয়া Logo পশ্চিম তীরের বসতি প্রকল্প নিয়ে ইসরাইলি দূতকে তলব যুক্তরাজ্যের Logo কাবুলের স্কুলের কাছে হামলার নিন্দা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞের Logo ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর

ইডেনে ঘাসের উইকেট

প্রতিনিধির নাম :

ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় আনন্দবাজারকে বলেন, ‘গোলাপি বলে খেলা হলে পিচে একটু ঘাস থাকলে ভালো। না হলে, দ্রুত বলের পালিশ উঠে গিয়ে ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হতে পারে।’ বোঝাই যাচ্ছে, ইডেনের উইকেটও হবে গতিময়।ইন্দোর টেস্টে পেসের জাল বুনেই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। শোনা যাচ্ছে, ইডেন গার্ডেন্সেও এর ব্যতিক্রম হবে না। গতির ঝড় তুলতে ইডেনের কিউরেটররা বানাচ্ছেন ঘাসের উইকেট। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

কলকাতায় হোটেলে ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের থাকার কথা, সেখানে একটা সম্মেলন থাকায় ঘর পাওয়া যাবে না। ফলে, ইন্দোর টেস্ট আগেভাগে শেষ হয়ে গেলেও আগের বুকিংই মানতে হচ্ছে দুই দলকে। আগামীকাল মঙ্গলবার একই ফ্লাইটে কলকাতায় আসবে কোহলি-মুমিনুলরা।

এবারই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামছে দুই দল। এই ইডেন টেস্টকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ফলে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেটা বুঝতে সম্প্রতি বাংলাদেশ থেকে ২১ সদস্যের একটি দল কলকাতা যায়। এ সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে তাদের। কিছু ব্যাপারে সুপারিশও করেছেন।

২০০০ সালের নভেম্বরে দেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। দলটির অধিনায়কও আবার ছিলেন এই গাঙ্গুলি। ইডেন টেস্ট দেখতে সেই ম্যাচে খেলা দুই দলের সবাইকেও আমন্ত্রণ জানাবে বিসিসিআই। ম্যাচ শেষে তাদের দেওয়া হবে সংবর্ধনা। শোনা যাচ্ছে, এই টেস্ট দিয়েই ধারাভাষ্য কক্ষে অভিষেক হবে মহেন্দ্র সিং ধোনির।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
৩০ বার পঠিত হয়েছে