1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গফরগাঁওয়ে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৭ জুলাই, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চালক সুজন মণ্ডলকে (২৫) খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার চাকুয়া গ্রামের চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষা নদীর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল ত্রিমোহনী-রারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পড়া এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করে।এর প্রায় এক ঘণ্টা পর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে অনেক খোঁজাখুজি করেও সুজনের সন্ধান পায়নি তার পরিবার। শনিবার ভোরবেলায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুজন মণ্ডলের লুঙ্গি ও গামছা উদ্ধার করে তার পরিবারের লোকজন। সকাল সাড়ে ৭ টার দিকে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ গজ পূর্বে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষা নদীর কিনারায় মাছ ধরার বানা থেকে সুজন মণ্ডলের লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। তার পরিবারের লোকজনের ধারনা, খুনিরা সুজন মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews