ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

গফরগাঁওয়ে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধির নাম :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চালক সুজন মণ্ডলকে (২৫) খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার চাকুয়া গ্রামের চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষা নদীর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল ত্রিমোহনী-রারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পড়া এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করে।এর প্রায় এক ঘণ্টা পর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে অনেক খোঁজাখুজি করেও সুজনের সন্ধান পায়নি তার পরিবার। শনিবার ভোরবেলায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুজন মণ্ডলের লুঙ্গি ও গামছা উদ্ধার করে তার পরিবারের লোকজন। সকাল সাড়ে ৭ টার দিকে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ গজ পূর্বে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষা নদীর কিনারায় মাছ ধরার বানা থেকে সুজন মণ্ডলের লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। তার পরিবারের লোকজনের ধারনা, খুনিরা সুজন মণ্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান বলেন, এ ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
৮ বার পঠিত হয়েছে