1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. team_612201@www.jibonnews24.com : team_612201 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
চুনারুঘাটে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবিতে শনিবার পৌরশহরের মধ্যবাজারে মানববন্ধন হয়েছে। প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান লুত্ফুর রহমান মহালদার, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তার নামে নাগরিকদের নিরাপত্তাহীনতা তৈরি করবে। সরকার একদিকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, অন্যদিকে এ কালো আইন তৈরি করে মানুষের স্বাধীনতা হরণ করেছে। যা সংবিধানের সাথে সাংঘর্ষিক।
তারা আরো বলেন, ৫৭ ধারায় যা ছিল, এ আইনে তাই প্রতিফলন হয়েছে। পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তার দায়মুক্তির বিধান রাখা হয়েছে। বক্তারা অবিলম্বে এ আইনের কালো ধারা বাতিলের দাবি জানিয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews