1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করায় ১ যুবকের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার ইরান ইস্যুতে পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

বউ গেল সৌদি, অভিমানী স্বামীর ‘আত্মহত্যা’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
স্বামীর নিষেধ উপেক্ষা করে পুত্র-কন্যা রেখে সৌদি আরব পাড়ি জমিয়েছেন এক স্ত্রী। এতে অভিমানী স্বামী রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা মাংস ব্যবসায়ী মো. আনিস (৪৫) আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের সদস্যদের। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আনিস তার পরিবার নিয়ে কামরাঙ্গীচরের মাতব্বর বাজার হারিক্যান ফ্যাক্টরির ৪ নম্বর গলিতে বসবাস করতেন। তাদের চারটি সন্তানও রয়েছে।
আনিসের ছেলে মো. আরিফ সাংবাদিকদের জানান, তার মা গত বৃহস্পতিবার চাকরি নিয়ে সৌদি আরব চলে যান। এতে তার বাবা অভিমানে গতরাতে বিষপান করে আত্মহত্যা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews