ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা

বরিশালে বাস-লরি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রতিনিধির নাম :

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জহিরুল (২০) বরগুনা জেলার আমতলি উপজেলার সুলতান ফরাজির ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহিরুল নিহত হন। কমপক্ষে ১৫ জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রউফ জানান, আহতদের কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ১১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
৩৭ বার পঠিত হয়েছে