ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুবককে হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

প্রতিনিধির নাম :

বরিশালের উজিরপুরের গুঠিয়ার যুবক রানা মীরাকে ঢাকার কাফরুলে চুরির অপবাদে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ উজিরপুরের গুঠিয়ায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত রানার বাবা মুক্তিযোদ্ধা শাহজাহান মীরা, মা মুকুল বেগম ও স্ত্রী লাইজু বগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গুঠিয়ার নারায়নপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান মিরার ছেলে রানা মীরাকে গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকার কাফরুল এলাকায় ফোরকান মোল্লার বাসায় কর্মরত অবস্থায় চুরির অপবাদ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে রানা আত্মহত্যা করেছে বলে গুজব ছড়িয়ে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

বক্তারা রানা হত্যাকান্ডের ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে