ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

আঙুলে চোট : আপাতত নিউজিল্যান্ডে যাওয়া হচ্ছে না সাকিবের

প্রতিনিধির নাম :

আঙুলের চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। শুক্রবার বিপিএলের ফাইনালে ব্যাটিং করার সময় বাঁহাতের অনামিকায় চোট পান সাকিব।

ম্যাচের পর তার আঙুলের এক্স-রে রিপোর্ট অনুযায়ী আঙুলে চিড় ধরা পড়েছে। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট সারাতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে।

দেবাশীষ চৌধুরী বলেন, ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করানো হয়েছে এবং নিশ্চিত হওয়া গেছে বাঁহাতের অনামিকায় চিড় ধরেছে। চোটগ্রস্ত স্থান পুরোপুরি ঠিক হতে তিন সপ্তাহের মতো সময় লাগবে।

ম্যাচ শেষে এক্স-রে করানোর পরই দুঃসংবাদ পেয়ে যান সাকিব। ওয়ানডে সিরিজ তার খেলা হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুটি টেস্ট ৮ ও ১৬ মার্চ। তিন সপ্তাহ পর সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরবেন কিনা তা সময়ই বলে দিবে। তবে দ্বিতীয় টেস্ট থেকে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ রাতেই মাশরাফি, তামিম, সাইফউদ্দিন ও রুবেলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়ার কথা সাকিবের। চোটের কারণে দেশেই থাকতে হচ্ছে তাকে। সাকিবের পরিবর্তে কাকে ওয়ানডে সিরিজে নেওয়া হবে তা এখনও নিশ্চিত করেনি বিসিবি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
১১ বার পঠিত হয়েছে