ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

আদালতের স্বাধীনতায় সরকারের কোন হস্তক্ষেপ নেই

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের আদালত স্বাধীনভাবে দায়িত্বপালন করছেন। সরকার কোনো হস্তক্ষেপ করছে না। যার প্রমাণ সরকারের অনেক মন্ত্রী, এমপি ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীও কারাগারে রয়েছে। গতকাল দুপুরে সাভারের হেমায়েতপুরে, হেমায়েতপুর-মানিকগঞ্জ- সিংগাইর আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় আরো বলেন, যদি আদালত স্বাধীন না হতো তাহলে খুনের মামলায় আওয়ামী লীগের এমপি কারাগারে থাকত না। আদালতের স্বাধীনতায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার কী সাজা হবে এটা আদালতের এখতিয়ার। সাক্ষ্য প্রমাণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কোনো হাত নেই। আদালত কী রায় দেবে সেটাতো আদালতের বিষয়। আদালতের রায়ও বিএনপি মানে না। তারা কার বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে আমরা মনে করি তাদের হাতে দেশ, গণতন্ত্র ও বিচার ব্যবস্থা কোনোটাই নিরাপদ নয়। নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। ২০১৩/১৪ সালের মতো নির্বাচনের নামে বিএনপি যদি জ¦ালাও পোড়াও করতে চায় তাহলে  জনগণই তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগে কোনো অনুপ্রবেশকারী নেই জানিয়ে মন্ত্রী বলেন, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দল ও দেশের কাছে যে ব্যক্তি গ্রহণযোগ্য তাকেই রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। সংসদ নির্বাচনে তিন মাস পর পর জরিপ হচ্ছে যে ব্যক্তি জরিপে এগিয়ে থাকবে তাকেই মনোনয়ন দেয়া হবে। মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
৯ বার পঠিত হয়েছে