ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

আশুলিয়ায় ডাকাতি কালে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ১

প্রতিনিধির নাম :

আলমাস হোসেন: সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা লুটপাট করেছে ডাকাতরা। এঘটনায় রবিন কর্মকার নামের (৩৩) এক ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত তিনটার দিকে আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গৌরিপুর এলাকার ফারুক টেলিকমের মালিক ফারুক মিয়া (৪২) রাতে একটি দোকানে বিশ^কাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত তাকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় পরে সে বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে গেলেও এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে রবিন কর্মকার নামের এক ডাকাতকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সকালে সোর্পদ করে। খবর পেয়ে আহত ওই ব্যবসায়ীকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, গৌরিপুর এলাকায় প্রায় ডাকাতি হচ্ছে মানুষ এখানে আতঙ্কে বসবাস করছে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত ওই ব্যবসায়ী দক্ষিণ গৌরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
৩৫ বার পঠিত হয়েছে