ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

একাধিক শিশুকে যৌন হেনস্তা, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৬৫ বছর বয়স্ক আব্দুল মালেককে স্থানীয়দের সহায়তায় শুক্রবার রাত ১০টায় গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে কলাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদরাসার নিকটবর্তী মুছা ভ্যারাইটিস স্টোর্সের মালিক আব্দাল মালেক দোকানের মধ্যে বসেই শিশু শিক্ষার্থীদের চকলেট, চিপসসহ বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে একাধিক শিশুর ওপর যৌন নির্যাতন চালান।

সর্বশেষে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিমবাদুরতলী গ্রামের প্রথম শ্রেণির ওই মাদরাসার শিক্ষার্থীকে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে বসে শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়। একপর্যায় শিশুটির সাথে যৌন লালসা মেটায়। বিষয়টি নিয়ে ওই মাদরাসার নির্যাতিত একাধিক শিক্ষার্থী আলোচনার সময় অভিভাবকরা অবহিত হয়। এরপর স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বৃদ্ধকে আটক করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে একটি এজাহার দাখিল করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব মিস্ত্রি জানায়, অভিযুক্ত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার আট থেকে ১০ শিক্ষার্থীকে চকলেট, চিপস এবং বিস্কুটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চালায়। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় নির্যাতনের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
৯ বার পঠিত হয়েছে