ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

এমবাপে জাদুতে পিএসজির শিরোপা জয়

প্রতিনিধির নাম :

ফরাসি সুপার কাপে রেনেকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে পিএসজি। সুসংগঠিত দল না খেলিয়েও জয় দিয়েই মৌসুম শুরু করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির কোচ থমাস টুখেল।

গেল মৌসুমে ফরাসি লিগ জয় করলেও ফ্রেঞ্চ কাপের ফাইনালে এই রেনের বিপক্ষেই হেরেছিল পিএসজি। তাই শনিবার বিকালে চীনের মাটিতে এই ম্যাচে হয়তো প্রতিশোধের কথাও খেলে যাচ্ছিল পিএসজি খেলোয়াড়দের মগজে। কিন্তু প্রতিশোধ তোলা তো দূর অস্ত, ম্যাচের শুরুতেই পিছিয়েই পড়ে পিএসজি।

আদ্রিয়েন হুনুর করা গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে এক মুহূর্তের ঝলকে পিএসজিকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ৭৩ মিনিটে দারুণ ফ্রি কিকে দলের জয় নিশ্চিত করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

নিষেধাজ্ঞার কারণে নেইমারকে এই ম্যাচে পায়নি পিএসজি। এছাড়াও দলের নতুন খেলোয়াড়দের সঙ্গেও পুরনোদের বোঝাপড়াটা ঠিক জমে ওঠেনি বলে দাবি পিএসজি কোচের। এমন দল নিয়েও জয় নিয়ে মৌসুম শুরু করতে পেরে উচ্ছ্বসিত টুখেল। তিনি বলেন, ‘নতুন খেলোয়াড়দের নিয়ে নতুন করে গুছিয়ে উঠতে হচ্ছে আমাদের। কিন্তু এরপরেও আমরা ভালোই খেলেছি। এই জয়টা আমাদের জন্য ভালো পুরস্কার।’

ফরাসি কাপ জয়কে টুখেল নতুন মৌসুমের ভালো শুরু হিসেবেই দেখছেন, ‘আমরা পুরো ম্যাচে লক্ষ্যে ১০টা শট করেছিলাম, কিন্তু সেগুলো কোনোভাবে জালে জড়ায়নি। কিন্তু তারপরও আমরা শূন্যস্থান খুঁজে পেয়েছিলাম এবং একে ভালো পারফর্মেন্সে পরিণত করতে সক্ষম হয়েছি। নতুন মৌসুমটা এর চেয়ে ভালোভাবে শুরু করতে পারতাম না আমরা।’

বিশাল সফর শেষে দক্ষিণ চীনে পৌঁছে তীব্র গরমের মুখোমুখি হয়েছিল পিএসজি। অবসাদের কারণেও পারফর্মেন্সে কিছুটা ঢিল পড়েছিল বলে জানালেন পিএসজির জার্মান কোচ। তিনি বলেন, ‘দলের সব খেলোয়াড়ই কিছুটা অবসন্ন হয়ে পড়েছিল।’

পিএসজি ঘরোয়া পরিবেশে বেশ সফল দল হলেও ইউরোপীয় প্রতিযোগিতায় বরাবরই ব্যর্থ। এ থেকে নিস্তার পেতে নিজস্ব খেলার ধরন তৈরিতে লেগে পড়েছে দলটি। একে দারুণ এক পদক্ষেপ হিসেবেই দেখছেন টুখেল। জার্মান কোচের ভাষায়, ‘আমরা এখনো নিজেদের ধরন তৈরির জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু একে বেশ ভালো এক পদক্ষেপ হিসেবেই দেখছি আমি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
২৫ বার পঠিত হয়েছে