ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

কারাগারে ঢোকার সময় যা বললেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম :

দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কারাগারে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় দলের নেতা-কর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন বিএনপি নেত্রী। তিনি দলীয় নেতা-কর্মদের সহিংস কর্মসূচি না দিতে এবং দেশবাসীকে ধৈর্য ধরতে ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  খালেদা জিয়ার এই আইনজীবী বলেন,‘তাকে (খালেদা জিয়া) কারাগারে রেখে আমরা এসেছি।’

এসময় সাংবাদিকরা এই আইনজীবীর কাছে জানতে চান, ‘খালেদা জিয়া কিছু বলেছেন কিনা।’

এর উত্তরে এই আইনজীবী বলেন,‘‘খালেদা জিয়া তাদের বলেছেন, ‘দেশবাসীকে ধৈর্য ধরতে বলবেন।জেল-জুলুম দিয়ে আমাকে দুর্বল করা যাবে না। এ দেশের মানুষ আমার সঙ্গে আছে। আমাকে নত করার কোনও সুযোগ নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। ঐক্যবদ্ধ থাকবেন।’’

পরে সংবাদ সম্মেলন ডেকে একই রকম কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল পৌনে চারটায় নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময় তিনি জানান, কোনও রকম হটকারী কর্মসূচি না দিতে বিএনপি চেয়ারপারসন তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার সংবাদ সম্মেলনের পর আমরা যখন দলের চেয়ারপারসনের সঙ্গে কথা বলি, তখন আমরা জানতে চেয়েছিলাম, যদি রায় আপনার বিপক্ষে যায়, তাহলে আমাদের কী ধরনের কর্মসূচি দেবো? জবাবে তিনি খুব স্পষ্ট করে  নির্দেশনা দিয়ে বলেছেন, ‘কোনও সহিংস কর্মসূচি দেওয়া যাবে না।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
৬ বার পঠিত হয়েছে