ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

গুহায় আটকেপড়া চার জন থাইল্যান্ডের নাগরিক নন

প্রতিনিধির নাম :

থাইল্যান্ডের দুর্গম অঞ্চলের একটি গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার হওয়ার ঘটনাটি বিশ্বে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনার একটি। তাদেরকে সফলভাবে উদ্ধার করে হিরো বনে গেছেন সাহসী উদ্ধারকারীরা।

আর এরই মধ্যে তাদেরকে রাশিয়ায় চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে ফিফা। এছাড়া আগামী মৌসুমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের নামী ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

তবে এখন জানা গেছে আটকে পড়াদের মধ্যে ২৫ বছর বয়সী কোচ এবং তিন কিশোর দেশটির নাগরিকই নন। তারা দেশটিতে থাকা ঠিকানাহীন লোক। থাইল্যান্ডে ঠিকানাহীনভাবে বসবাস করা এমন লোকের সংখ্যা পাঁচ লক্ষাধিক। তাদের কোনও দেশের নাগরিকত্ব নেই। থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ফুটবল দলটির কোচ এক্কাপল চান্টাওংসহ তিন কিশোর ডুল, মার্ক ও টি-এর নাগরিকত্ব নেই।

উদ্ধার করার পরে এক ডুবুরি বলেন, ‘ভাবা যায় না, এতগুলো দিন ওই পরিস্থিতিতে থেকেও ওরা কী শান্ত রয়েছে! কী ঠান্ডা মাথা। এত মনের জোর ওরা পেল কোথা থেকে!’

এর সমস্ত কৃতিত্বই কোচকে দিতে চান থাইল্যান্ডের মানুষ। তাদের কথায়, ‘ও শক্ত না থাকলে, এই অসাধ্য সাধন হত না।’ তবে শেষ পর্যন্ত ওই চারজনকে থাইল্যান্ড সরকার নাগরিকত্ব দেবে কি না তা এখনও জানা যায়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
১৬ বার পঠিত হয়েছে