ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ঝালকাঠিতে বুয়েট ছাত্র আবরার হত্যার ন্যায়বিচার দাবীতে সনাকের মানববন্ধন

প্রতিনিধির নাম :

রিপোর্ট ইমাম বিমান : সম্প্রতি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার হত্যাকান্ডের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ন্যায়বিচর নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্র সংগঠনসহ
শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবীতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর চালিকাশক্তি তরুণ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণদের আহবানে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসুচীর পালন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়
ঝালকাঠি প্রেসক্লাব এর সামনে সনাক কতৃক অায়োজিত মানববন্ধনে টিআইবি’র সহকারি ম্যানেজার কমলেন্দু গুহ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: লাল মিয়া। সনাক কতৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা বুয়েটের ছাত্র আবরারের নৃশংস হত্যাকান্ডকে একদিকে যেমন বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত তেমনি অপরদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি বলে উল্লেখ করেন।

মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ডালিয়া নাসরিন, টিআইবি’র
এরিয়া ম্যানেজার মো: রোকনুজ্জামান, ফয়েজ ফাউন্ডেশনের সমন্বয়কারী রুহুল আমিন, প্রথম আলো বন্ধু সভার শাকিল হাওরাদার রনি, ইয়েস দলনেতা পার্থ হাওলাদার, ইয়েস সহদলনেতা সাথী রানী শর্মা, সদস্য উম্মে আয়মান জ্যোতি
প্রমুখ। মানববন্ধনে বক্তারা বাংলাদেশে ছাত্র সংগঠনের ওপর দুর্বৃত্তায়িত রাজনীতির নিষ্ঠুর প্রভাবে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল অতীত ও অবিস্মরণীয় ভূমিকাকে ম্লান করে দিচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। তারা ছাত্রসংগঠনের নেতা-কর্মী কর্তৃক বাকস্বাধীনতার ওপর নৃশংস আঘাত বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের
গৌরবকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মত প্রকাশ করেন। সেই সাথে দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে নির্দলীয় সাধারণ শিক্ষার্থীরা কোনঠাসা হয়ে গিয়েছে।

দেশের ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে অভিমত প্রকাশ করেন এবং এটি রাজনৈতিক অঙ্গণে দীর্ঘদিনের লালিত মরণব্যাধি বলে উল্লেখ করেন। এর প্রতিকার সরকার ও রাজনৈতিক নেতৃত্বেও করতে হবে বলে মত দেন ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে