ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ৫ নির্মাণশ্রমিক নিহত

প্রতিনিধির নাম :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনসুর আলী আরিফ জানান, গাইবান্ধা থেকে একদল নির্মাণশ্রমিক ঈদের ছুটি শেষে সিলেট যাচ্ছিলেন। তাঁদের বহনকারী ট্রাকটি কালিহাতী উপজেলার সদরের সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে পাঁচজন মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।অন্যদিকে, ঘাটাইলের নজুনবাগ এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে গেলে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, নিহত ব্যক্তির নাম খলিল (৩৫)। তাঁর বাড়ি ঘাটাইল উপজেলার ডুবাইল গ্রামে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮
৮ বার পঠিত হয়েছে