ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি

টেকনাফে ক্রেতা সেজে পুলিশের অভিযান ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

প্রতিনিধির নাম :

টেকনাফ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়ার পরিকল্পনায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী হলেন- নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ‘বি’ ব্লকের (শেড-১০০৬২) ২নং কক্ষের বাসিন্দা আরিফ উল্লাহর স্ত্রী সেতারা বেগম (২৭)।

ওসি রণজিৎ বড়ুয়া জানান, বেশ কয়েক দিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারি ওই সিন্ডিকেটের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ শুরু করে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম।

অবশেষে শনিবার বিকালে ১০ হাজার ইয়াবা ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই নারীর অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি। রোহিঙ্গা ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
২২ বার পঠিত হয়েছে