ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ডিভিশনের আবেদন: কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতিনিধির নাম :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার বেলা ১১টার পর ঢাকার বিশেষ ৫ জজ আদালতে এ বিষয়ে শুনানি শেষে বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানিয়েছেন। এর আগে খালেদা জিয়ার জন্য ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী আমিনুল ইসলাম। এ বিষয়ে ১১টার পর শুনানি হয়।

সানাউল্লাহ মিয়া শুনানিতে বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি কারাদণ্ড দেওয়ার পর খালেদা জিয়া নাজিমি উদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন। তিনি এখনও ডিভিশন পাননি। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রধান। তাই তাকে ডিভিশন দেওয়ার আবেদন করছি।’

তিনি আরও বলেন, ‘রায়ের সার্টিফাইড কপির জন্য আমরা দরখাস্ত করেছি। নকলগুলো তাড়াতাড়ি (জরুরি) পাওয়ার ব্যবস্থার জন্য নির্দেশ দেন আপনি।’ তবে এ বিষয়ে আদালত কোনও আদেশ দেননি।

খালেদার আরেক আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘জেলকোড বিধির ৬৭১ (৪) অনুযায়ী যেকোনও ব্যক্তি দলের প্রধান হলে সে অবশ্যই এই ডিভিশনের সুবিধা পাবেন। এই আদেশ যেকোনও ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ  দিতে পারেন।’

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল শুনানিতে বলেন, ডিভিশন বিষয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কোনও বিধান নেই। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা জেলা প্রশাসক এই নির্দেশ দেবেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষ এই আদেশ দেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের জেলের রায় ঘোষণা করেছেন আদালত। এরপর রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনের মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার পর ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। সেখানে অন্য কোনও কারাবন্দি নেই। তাকে (খালেদা জিয়াকে) ডিভিশন দেওয়া হয়নি। এটা সংবিধান পরিপন্থি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
১৮ বার পঠিত হয়েছে