ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ

ঢাকায় মধ্যস্থতা বিষয়ক আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মধ্যস্থতা (মেডিয়েশন) সামিট। বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় এক হোটেলে সামিটের উদ্ধোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

বাংলাদেশ মেডিয়েশন সোসাইটির (বিমস) আয়োজনে সামিটের উদ্বোধন করার কথা ছিল জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর। কিন্তু ফ্রান্সে থাকায় অনুষ্ঠানের উদ্বোধন করে অধ্যাপক ড. মিজানুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন সামিট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এয়ার কমোডর (অব) এম. ওবায়দুর রহমান। ইন্টারন্যাশনাল মেডিয়েটর কে এস শর্মার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, কম্বোডিয়া সরকারের প্রতিনিধি হুও ভিয়েসনা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির রেজওনাল ডিরেক্টর ইরাম মজিদ।

সামিটে উপস্থিত অংশ নেন হরিদাস পাল, ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেভিন ব্রাউন, ভারতের ইন্দিরা গান্ধী পুরস্কারপ্রাপ্ত ইন্টারন্যাশনাল মেডিয়েশন ট্রেইনার পিভি রাজা গোপাল, ইন্টারন্যাশনাল ট্রেইনার অন সলিডারিটির জিল কার্ল হারিস, ইন্ডিয়া ইনস্টিটিউট অব আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশনের সভাপতি অনিল জেভিয়ার।

এছাড়াও সামিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মেডিয়েশন সোসাইটির কার্যক্রম বিষয়ে সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, গত বছরের ৩১ মে বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার এক বছরের মাথায় এটি আন্তর্জাতিক কনফারেন্স। ইতোমধ্যে কয়েকটি কর্মশালাও করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো ১ জুন থেকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে ‘পিপলস মেডিয়েশন সেন্টার’ প্রতিষ্ঠা করতে চলেছি।

তিনি বলেন, মেডিয়েশনের মধ্যেই বর্তমান বিচার পদ্ধতির ভবিষ্যত নির্ভর করছে। এ জন্য মেধাবী আইনজীবী ও মেধাবী বিচারকদের আত্মসম্পর্ক এবং জনগণের সঙ্গে মেডিয়েটরদের মতবিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রয়োজন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
২৯ বার পঠিত হয়েছে