ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

দ্রাবিড়ের ছেলের দুর্দান্ত সেঞ্চুরি

প্রতিনিধির নাম :

ভারত তাদের গ্রেট ক্রিকেটারদের দ্বিতীয় প্রজন্ম নিয়ে আশাবাদী হতেই পারে। শচীন টেন্ডুলকারের অর্জুন টেন্ডুলকারের কথা তো সবারই জানা। এবার আরেক গ্রেট রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়ও উঠে এসেছে শিরোনামে। ১২ বছর বয়সী সামিত কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে দারুণ এক সেঞ্চুরি করেছে।

মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলা সামিত ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এমন দুর্দান্ত নৈপুণ্যে বিবেকানন্দ স্কুলের বিপক্ষে ৪১২ রানের জয় পায় মালিয়া অদিতি স্কুল।

৫০ ওভারের ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির ছেলে আরিয়ানও। সামিতের ১৫০ ও আরিয়ানের ১৫৪ রানের ইনিংসের সুবাদে দল ৫ উইকেটে ৫০০ রান করে। জবাবে প্রতিপক্ষ মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়।

উল্লেখ্য, দুই বছর আগে অনুর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেটে ১২৫ রানের একটি ইনিংস খেলে সকলের দৃষ্টি কেড়েছিলেন সামিত।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
৩৪ বার পঠিত হয়েছে