ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

পাবনায় ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার ও দলিল লেখক আটক

প্রতিনিধির নাম :
পাবনায় ঘুষের টাকাসহ আটঘরিয়া উপজেলা সাবরেজিস্ট্রার ইশরাত জাহানকে (৩০) আটক করেছে দুদক পাবনা অফিসের কর্মকর্তারা। এ সময় সাবরেজিস্ট্রারের মোহরা (দলিল লেখক) আশরাফুল আলমকেও (৩৫) দৈনিক দলিল রেজিস্ট্রির অতিরিক্ত টাকাসহ আটক করেন কর্মকর্তারা।

মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে তাদেরকে আটঘরিয়া অফিস থেকে আটক করা হয়।

আটক সাবরেজিস্ট্রার ইশরাত জাহান শেরপুর জেলার কোটেরচর গ্রামের আবুল বাশারের মেয়ে। মোহরা আশরাফুল আলমের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।

দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মওলা জানান, আটঘরিয়া উপজেলার চারটি দলিল অবৈধভাবে রেজিস্ট্রির জন্য সাবরেজিস্ট্রার ইশরাত জাহান তার মোহরা (দলিল লেখক) আশরাফুল আলমের মাধ্যমে ১৪ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। দলিলগ্রহীতারা ঘুষ না দেয়ায় এর আগে তাদের দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়নি। পরে উপকারভোগীরা দুদকের কাছে অভিযোগ করেন।

সহকারী পরিচালক বলেন, অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা তা আমলে নিয়ে মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে আটঘরিয়া অফিসে অভিযান চালায়। এ সময় দুদকের টিম ঘুষের ১৪ হাজার টাকাসহ সাবরেজিস্ট্রারকে হাতেনাতে ধরে ফেলেন এবং আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পাবনায় কার্যালয়ে নিয়ে যান।

এ সময় সাব-রেজিস্ট্রারের মোহরা (দলিল লেখক) আশরাফুল আলমকে (৩৫) দৈনিক দলিল রেজিস্ট্রির অতিরিক্ত টাকাসহ আটক করা হয়।

দুদক পরিচালক আবদুল করিমের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন দুদক সমন্বিত পাবনা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিক, সহকারী পরিচালক শেখ গোলাম মাওলাসহ দুদকের অন্যান্য সহকারী এবং কয়েকজন কনস্টেবল।

দুদক উপরিচালক আবু বকর জানান, ইশরাত জাহান এবং আশরাফুল আলমকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
১৫ বার পঠিত হয়েছে