ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বিপিএল ভেন্যু থেকে বাদ গেলো চট্রগ্রাম

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    সিলেট পর্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দ্বাদশ আসরের পর্দা উঠেছিল। মাঝে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। আগামী রোববার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

এদিকে, তিনটি ভেন্যু থেকে কমিয়ে এবারের বিপিএল দুটিতে নামিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। গত মঙ্গলবার রাত থেকেই চলমান বিপিএলে চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার গুঞ্জন উঠেছে। সেটাই সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর আগে সিলেটে সভায় বসতে যাচ্ছে বিসিবি। যেখানে সিলেট ও ঢাকার ভেন্যুতে সমন্বয় করে নতুন সূচি দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ‘বোর্ড সভা আছে ৩টায়, সেখানে (টুর্নামেন্টের ভেন্যু কমানোর বিষয়ে) সিদ্ধান্ত হবে।

আমাদের একটা ভেন্যু কমাতে হবে। ফলে টুর্নামেন্টের সূচি সমন্বয় করতে হবে নতুন করে। সিলেটে ম্যাচ বাড়িয়ে বাকি অংশ ঢাকায় হতে পারে, এর সম্ভাবনা ৯০ শতাংশ।’ সিলেট পর্বে এখন পর্যন্ত বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আরও বাকি ৬টি ম্যাচ। ২ জানুয়ারি সিলেট পর্বে শেষ ম্যাচের পর ৫ জানুয়ারি থেকে বিপিএল গড়ানোর কথা ছিল চট্টগ্রামে।

কিন্তু এবার বন্দরনগরীতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বদলে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো ভাগ করা হতে পারে সিলেট ও ঢাকায়। বর্তমানে বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, ৩ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। এরপর যথাক্রমে অবস্থান করছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নবাগত দল নোয়াখালী ৩ ম্যাচের সবকটিতে হেরেছে, তারা বাদে বাকি ৪ দলের পয়েন্ট ২।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৩০ বার পঠিত হয়েছে