ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে শামা ওবায়েদ Logo ভারত সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে নেই হেনরি Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম :

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আহত কিশোর রাশেদ হাসান মারা গেছে। আহত হওয়ার সাত দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান রাশেদ।

রাশেদ সখীপুর উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবা‌সী ব‌ছির উদ্দিনের ছেলে।

গত ২৮ মে সকালে ব্রাজিল ফুটবল দলের ভক্ত রাশেদ ও তার দুই বন্ধু ব্রাজিলের একটি পতাকা নিয়ে উপজেলার প্র‌তিমা বংকী বাজারের যায়। পরে রাশেদ সড়কের পাশের উঁচু একটি মেহগনি গাছে পতাকাটি টাঙাতে ওঠে। পতাকা বাঁধার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে চলন্ত একটি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাশেদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান রবিবার রাতে মারা যায় রাশেদ।

রাশেদের চাচা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
২৩ বার পঠিত হয়েছে