ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

যুবলীগে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রধান কাজ : পরশ

প্রতিনিধির নাম :

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমার বাবার হাতে গড়া সংগঠন। আপনারা দীর্ঘদিন যাবত্ এই সংগঠনকে লালন পালন করে আসছেন। এই সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রধান কাজ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি বিস্মিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবলীগের চেয়ারম্যান নয়, আমি যুবলীগের কর্মী হিসেবে কাজ করতে চাই।

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পুষ্পবৃষ্টিতে সিক্ত হন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের যুব সমাজের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবলীগ নেতৃবৃন্দকে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সম্পাদককে সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
২২ বার পঠিত হয়েছে