ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি

সাতক্ষীরায় টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রতিনিধির নাম :

সাতক্ষীরার শহরের কুকরালী মোড় এলাকায় দ্বিতীয় শ্রেণির (৮) এক স্কুলছাত্রীকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বালু ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় স্থানীয়রা ব্যাপারটি বুঝতে পেরে ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয়।

অভিযুক্ত ব্যবসায়ী কওসার আলী (৬০) শহরের কুকরালী গ্রামের মৃত. আব্দুল বারীর ছেলে। এদিকে ভুক্তভোগী ওই শিশুকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার বলেন, ওই বালু ব্যবসায়ী কাওসারকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুটি ফুল কিনতে বাড়ি থেকে বের হয়। পরে মেয়েটি কওসার আলীর দোকানের সামনে আসলে তাকে দোকানের মধ্যে ডেকে নেয়। এ সময় শিশুটিকে ১শ’ টাকার লোভ দেখিয়ে দোকানের মধ্যে থাকা অন্য একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
৪১ বার পঠিত হয়েছে