ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

স্বতন্ত্র কাঠামোর দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবার তাদের নিজস্ব স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন। এ দাবিকে ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাখালী এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে সড়কে অবস্থান নেন। এতে মহাখালীর আমতলী থেকে গুলশানমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ধীরে ধীরে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। শুরুতে শিক্ষার্থীরা সরতে রাজি না হলেও প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।

অবরোধ শেষে আন্দোলনে থাকা এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি দ্রুত মেনে না নিলে আগের মতোই কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীরা জানান, পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলেও তারা নিজেদের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
২৬ বার পঠিত হয়েছে