ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী সচিবালয়ে যাচ্ছেন

প্রতিনিধির নাম :

চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে যাবেন। এদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া এ মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে আগামী ২১ জানুয়ারি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে পারেন। সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও সংসদ ভবন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর বিগত সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল। আর এবারের মন্ত্রিসভায় ২৭ জন নতুন মুখ, তাদের কাজগুলো বুঝে উঠতে সময় নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
১০ বার পঠিত হয়েছে