1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

যুবলীগে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রধান কাজ : পরশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমার বাবার হাতে গড়া সংগঠন। আপনারা দীর্ঘদিন যাবত্ এই সংগঠনকে লালন পালন করে আসছেন। এই সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার প্রধান কাজ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি বিস্মিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যুবলীগের চেয়ারম্যান নয়, আমি যুবলীগের কর্মী হিসেবে কাজ করতে চাই।

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পুষ্পবৃষ্টিতে সিক্ত হন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের যুব সমাজের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবলীগ নেতৃবৃন্দকে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সম্পাদককে সহযোগিতা করার আহ্বান জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews