ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী Logo আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী Logo কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের পাশে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু Logo মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি Logo বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে Logo দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে Logo জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত তেলের মজুত বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ভারতের Logo মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী Logo তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি Logo খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান

পশ্চিমবঙ্গে জেল ওয়ার্ডেনকে খুনের চেষ্টা বন্দি আইএস জঙ্গির

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক: এক বন্দি আইএস জঙ্গির জেল ওয়ার্ডেনকে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় চলছে। আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসা জেলের মধ্যেই এই খুনের চেষ্টা করেছিল বলে জানা গেছে। রোববার সকালে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক ওয়ার্ডেনের গলায় ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে সে।
জেল সূত্রের খবর, একটি চামচকে ধারালো করে মুসা পরিকল্পনা মাফিক এক ওয়ার্ডেনের গলায় আগাত করে। কারারক্ষীরা ছুটে গিয়ে ওই ওয়ার্ডেনকে উদ্ধার করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
পরে সেখান থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই মুসার উপর নজরদারি বাড়িয়েছে। কেন সে এই হামলা চালালো তা জানার চেষ্টা চলছে বলে জেল সুত্রে বলা হয়েছে। গত বছর মসিউদ্দিন ওরফে মুসাকে সিআইডি গ্রেপ্তার করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
৫৫ বার পঠিত হয়েছে