1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ এবং ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়া উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস ও পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সম্রাট হোসেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews