ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

খাগড়াছড়িতে যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম :

খাগড়াছড়ির দীঘিনালায় ব্রাশফায়ারে মঞ্জুরুল আলম নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে দীঘিনালার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুবৃর্ত্তরা ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করে। সে দীঘিনালার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুজাতা চাকমা বাদী হয়ে বুধবার দুপুরে দীঘিনালা থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। দীঘিনালা থানার ওসি আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, মাঠে বসে তাস খেলার সময় সন্ত্রাসীরা মঞ্জুরুল আলমকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ২৩ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ৩৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। ঐ মামলায় সে তিন মাস কারাগারে ছিল।

এদিকে পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। নিহতের স্বজনরা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
১৯ বার পঠিত হয়েছে