ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী Logo ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১০ Logo কলম্বিয়ায় ২ আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭, আহত শতাধিক Logo মোবাইল খাতে কর সংস্কারে ২০৩৪ সালের মধ্যে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার রাজস্বের সম্ভাবনা

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধির নাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাজিল সম্মান প্রথম বর্ষ (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসাকরী হাতে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন।

জানা যায়, ফাজিল প্রথম (অনিয়মিত) বর্ষে ২ হাজার ৮শত ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ২ হাজার ১০৯ জন। দ্বিতীয় বর্ষে পঞ্চাশ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন, এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জনের মধ্যে ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

ফাজিল সম্মান প্রথম বর্ষের (অনিয়মিত) পাসের হার ৮০.৯০ শতাংশ, দ্বিতীয় বর্ষে পাসের হার ৮৮.৩০ শতাংশ এবং তৃতীয় বর্ষের পাসের হার ৯৩.২১ শতাংশ।এ বছর সারাদেশে ২৯২টি কেন্দ্রে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৪ জন।

ফাজিল পরীক্ষা-২০১৬ সালের আগস্ট মাসে ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর মাসে।

ফল প্রকাশের সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ও প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে